• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ॥ কয়লাভিত্তিক জ্বলানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
রবিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি তাহমিনুল হক ববীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহানারা রহমান ডেইজি, মিজানুর রহমান লিটু, সদস্য প্রকৌশলী এস.এম. সফিকুল আলম ডাবলু, ইয়েস দলনেতা মো. মামুন আলম, ইয়েস ফ্রেন্ডস দলনেতা মো. আব্দুল কুদ্দুস উৎস এবং ইয়েস আহ্বায়ক গোলাম মোস্তাফা প্রমূখ।
এসময় সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু বিষয়ক নীতি নির্ধারণে জীবাশ্ম জ্বালানি কোম্পানির অনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো’ লক্ষ্যমাত্র অর্জনে আইএনডিসিসহ প্রশমন বিষয়ক সকল কার্যক্রমে উন্নত দেশগুলোর স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করা, নবায়নযোগ্য উৎস থেকে শতভাগ জ্বালানি উৎপাদনে উন্নত দেশগুলোকে পর্যাপ্ত জলবায়ু তহবিল, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদানে সিভিএফ এর পক্ষ থেকে সমন্বিতভাবে দাবি উত্থাপন করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে প্রদান করা, জিসিএফসহ জলবায়ু তহবিলে ঋণ নয়, অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে ক্ষতিপূরণের টাকা অনুদান হিসাবে প্রদান করা, দূর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবিলায় আলাদা তহবিল গঠন করা, ক্ষয়-ক্ষতি নির্ধারণ এবং এ সংক্রান্ত প্রতিবেদন স্বচ্ছতার সাথে প্রস্তুতে একটি গাইডলাইন তৈরি করা এবং ঝুঁকি বিনিময়ে বীমার পরিবর্তে অনুদানভিত্তিক ক্ষতিপূরণ প্রদান করা, জিসিএফ এর স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করে যথাসময়ে ও দ্রুততার সাথে প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় করা এবং ক্ষতিগ্রস্ত দেশে অভিযোজন এবং প্রশমন বিষয়ক ৫০ঃ৫০ অনুপাত মেনে অর্থায়ন করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ