• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩০

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ফাহিম পরিবহন নামে (ঢাকা মেট্রো -জ-১৪০১৯৫) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির আরো ৩০ জন যাত্রী। তাঁদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে।

রোববার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার নিয়ামতপুর এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে মরিয়ম চক্ষু হাসপাতালের গাড়ীচালক শহিদুল ইসলাম ( ৪০)। সে রংপুরের পাক পাড়ার মমতাজ আলীর ছেলে। ওই সময় সে সড়কের পাশ দিয়ে হাঁটছিল।

নিহত অপরজন ফাহিম পরিবহনের যাত্রী দিনাজপুরের কাহারুলের পূর্ব মল্লিকপুরের ওমর আলীর ছেলে মনসুর আলী (৫৯)। উল্টে যাওয়া বাসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন বাসযাত্রী ঠাকুরগাঁয়ের রানীশংকৈলের মনিষগাঁও গ্রামের সিরাজুল ইসলাম ও তাহমিনা বেগম জানান, রংপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবোঝাই বাসের স্টিয়ারিং খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্লেখিত এলাকার খাদে পড়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, বাসটির অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি বলে জানতে পেরেছে পুলিশ। তাৎক্ষণিক দুর্ঘটনাকবলিত বাসটির চালককে চিহ্নিত করা যায়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ