• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী

সিসি নিউজ ।। রংপুরের তারাগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী আব্দুল্লাহ। পুলিশ ও আদালতে ১৪৪ ধারা স্বীকারোক্তিতে তিনি ওই হত্যার কথা স্বীকার করেন। রোববার তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ জানান, আসামি নিজেই প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তিতে জানা যায়, সালমার একটি পোষা গরু আব্দুল্লাহ ২০ হাজার টাকায় বিক্রি করেন। এ নিয়ে আব্দুল্লাহ সঙ্গে সালমার দ্বন্দ্ব লাগে। সালমা রাতে গরু বিক্রির কারণ ও বিক্রির টাকা চাওয়ায় আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই জের ধরে স্ত্রীকে হত্যা করেন আব্দুল্লাহ।

গত বৃহস্পতিবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের আব্দুল্লাহ ও তাঁর স্ত্রী সালমা বেগম ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে স্ত্রী সালমা বেগমকে (৪৫) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন আব্দুল্লাহ। নিহত গৃহবধূ মন্ডলপাড়া গ্রামের আলেফ উদ্দিনের মেয়ে। প্রথম স্ত্রী চলে যাওয়ার পর ২৬ বছর আগে সালমাকে বিয়ে করেন আব্দুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ