• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজনৈতিক দলগুলোতে নারী কোটা পূরণের দাবীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ।। রাজনৈতিক দলের সকল কমিটিতে শতকরা ৩৩ভাগ নারী অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবীতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে।
নারী উন্নয়ন ফোরাম ও ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সহায়তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচীতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছাড়াও নারী নেত্রীরা অংশগ্রহণ করেন।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদা আকতার মিনি, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য জাহানারা বেগম বক্তব্য দেন এতে।
টুপামারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও নারী ফোরামের সাধারণ সম্পাদক আরতি রানী রায়ের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী কামাল হোসেন।
মানববন্ধনে আগামী সম্মেলনে সকল রাজনৈতিক দলের নারী কোটা পূরণ, স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ভাগ নারীকে মনোনয়ন প্রদান, দলগুলোর সহ-সভাপতি বা যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখাসহ আট দফা দাবী বাস্তবায়নের দাবী জানানো হয়।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি বলেন, রাজনৈতিক দলগুলোতে এখোনো অবস্থান নিশ্চিত করতে পারেনি নারীরা। নারীদের কোটাও পূরণ করা হচ্ছে না। যার কারণে বঞ্চিত যেমন হচ্ছেন তেমনি নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন তৃণমুলে সম্প্রসারণ হচ্ছে না।
আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচনে ক’জন নারী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন। এক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়ে এগিয়ে দিলে দৃষ্টান্ত হয়ে থাকতো নারী নেতৃত্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ