• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটের হস্ত শিল্পের উপর দক্ষতা উন্নয়নে মহিলাদের প্রশিক্ষন

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের উলিপুরে পাটের হস্ত শিল্পের উপর গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বোরবার দিনব্যাপী উলিপুর উপজেলা আরডিআরএস হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে বিসিক ট্রেনিং ইনষ্টিটিউট স্কিটি ঢাকা।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের মহাব্যবস্থাপক এবং বিসিক প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের অধ্যক্ষ ইন্জিনিয়ার মো: শফিকুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষক মো: জুবায়ের ইসলাম ও প্রশিক্ষক আশিকুর রহমান জয়, নারী সংগঠনের উদ্যোক্তা ফরিদা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিকের মহাব্যবস্থাপক এবং বিসিক প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের অধ্যক্ষ ইন্জিনিয়ার মো: শফিকুল আলম জানান, হস্ত ও কুটির শিল্পে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে করে এই শিল্পে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে।
প্রশিক্ষণে হস্ত ও কুটির শিল্পে নিজেদের দক্ষতা উন্নয়নে উলিপুরের ২৫ জন নারী অংশ নেয়। নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজারজাত ও নারী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার বিষয়েও আলোচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পাট দিয়ে হাতের তৈরি নিজেদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেন প্রশিক্ষণে অংশগ্রহনকারী নারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ