• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাকার মালায় চেয়ারম্যানের সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফকে টাকার মালায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কোরানীপাড়া এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় টাকার এই মালা পড়ানো হয় তাকে। জোড়জুম্মা, কোরানীপাড়া ও উত্তরপাড়া এলাকাবাসী এই সংবর্ধনার আয়োজন করে।
আবু হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে টানা তৃতীয় দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া টাকার মালা পড়ানোর ছবিতে দেখা যায় এক হাজার কয়েকটি এবং এক’শ টাকার কয়েকটি টাকা পিনআপ করে মালা বানিয়ে গলায় পড়িয়ে দেয়া হয় চেয়ারম্যানের।
জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, সংবর্ধনা সভার আয়োজন করে এলাকাবাসী। সেখানে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানানো হয়। এক পর্যায়ে ভালোবেসে টাকার মালা বানিয়ে আমাকে পড়ায় দেয়। এতে প্রায় দশ হাজারের মত টাকা ছিলো।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন হলে আচরণ বিধি ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকে কিন্তু সে সময় পেরিয়ে গেছে। টাকার মালা বানিয়ে সেটি পড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ১১নভেম্বরের নির্বাচনে চশমা প্রতিকে ৬ হাজার ১৩৯ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হন আব্দুর রউফ। তার নিকটতম ছিলেন মটর সাইকেল প্রতিকের শহিদুল ইসলাম। তিনি পান ৫ হাজার ৫৯০ ভোট আর নৌকা প্রতিকে তছলিম উদ্দিন ৪ হাজার ৭৭ ভোট পেয়ে ছিলেন তৃতীয় অবস্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ