• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সহকারী শিক্ষকের ঘুষিতে প্রধান শিক্ষক হাসপাতালে

সিসি নিউজ ডেস্ক ।। হাজিরা খাতায় অনুপস্থিতি কেটে উপস্থিতির স্বাক্ষর করতে নিষেধ করায় এক সহকারী শিক্ষকের কিলঘুষিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজে।

আহত প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫৮) উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী আদর্শপাড়া গ্রামের মৃত হাসমত উল্লাহর ছেলে। তিনি নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ভূপতি রঞ্জন রায় গত বছর নারীঘটিত কারণে সাময়িক বরখাস্ত হন। কয়েক মাস আগে সেই আদেশ স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এরপরও দীর্ঘদিন তিনি বিদ্যালয়ে আসেননি। ফলে নিয়মানুযায়ী হাজিরা খাতায় তাঁর নামের বিপরীতে অনুপস্থিত লিখে রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।

আজ সকালে বিদ্যালয়ে এসে হাজিরা খাতা নিয়ে অনুপস্থিতি কেটে স্বাক্ষর করার চেষ্টা করেন সহকারী শিক্ষক ভূপতি রঞ্জন রায়। এতে বাধা দিলে প্রধান শিক্ষক নজরুল ইসলামকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এতে নাক ফেটে রক্ত ঝরতে থাকে। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে শিক্ষকেরা এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বিচার চেয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন বিপ্লব বলেন, বিদ্যালয়ে অনিয়মিত থাকার কারণে সহকারী শিক্ষক ভূপতিকে বারবার মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তিনি তা শোনেননি। নিয়মানুযায়ী অনুপস্থিত শিক্ষক কর্মচারীদের হাজিরা খাতা ঠিক রাখতে কমিটির সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত ভূপতির নামের বিপরীতে অনুপস্থিত লিখেছেন। এ কারণে ভূপতি প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়েছেন। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভূপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ