• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামা উপজেলা ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন-২০২১ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে “কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে করো লড়াই” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সাংগঠনিক সম্পাদক সংগঠক এ্যাডভোকেট রেয়াজুল ইসলাম রাজুুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড এডভোকেট মেহেরুল ইসলাম।

সম্মেলনে উপজেলা ক্ষেতমজুর কমিটির বর্তমান সভাপতি জান্নাত আলীকে পুনরায় সভাপতি ও বর্তমান  সাধারণ সম্পাদক দীপু অধিকারীকে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ক্ষেতমজুর সমিতির কমিটি ঘোষণা করা হয়।

শেষে পল্লী রেশনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড ইকবাল হোসেন সিদ্দিকী, জেলা ক্ষেতমজুর কমিটির সভাপতি এখলাছুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক হাফিজার রহমান, সহ-সাধারন সম্পাদক রণজিৎ কুমার রায়,  উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আফজাল হোসেন, কমরেড শওকত আলী, ক্ষেতমজুর নেতা মোঃ আমিনুল হক, ক্ষেতমজুর নেত্রী মোছাঃ জহুরা, মোছাঃ নুরবানু সহ বিভিন্ন স্তরের কৃষক-কৃষাণী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ