• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলে বার্ষিক পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে ফল প্রকাশের তারিখ জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত অনলাইন লটারি আবেদন চলবে ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারির ফল ১৫ ডিসেম্বর এবং বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের লটারির ফল ১৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। এ কারণে বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

করোনার কারণে চলতি বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পরীক্ষা হবে কেবল তিন বিষয়ে- বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত। ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হবে দেড় ঘণ্টায়।

তিনটি বিষয়ের মধ্যে বাংলা ও সাধারণ গণিতে ৩৫ নম্বর থাকবে লিখিত পরীক্ষায়, ১৫ থাকবে এমসিকিউতে। তবে ইংরেজি প্রথম পত্রে ৩০ নম্বর ও দ্বিতীয় পত্রে থাকবে ২০ নম্বর। প্রতিটি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর সঙ্গে অ্যাসাইনমেন্টে ৪০ ও স্বাস্থ্যবিধিতে থাকবে আরও ১০ নম্বর।

প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বার্ষিক পরীক্ষা, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবার দশম শ্রেণির শিক্ষার্থীরাও নির্বাচনী পরীক্ষায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ