খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরের খানসামা উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর (শুক্রবার) উপজেলার পাকেরহাটে বাদ জুমা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি রায়হান আলী চাঁদ, উপজেলা যুবদলের আহবায়ক ওবাইদুর রহমান, সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু ইসলাম, সদস্য রবিউল ইসলাম, জামিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ শুভ ও সদস্য সচিব রুবেল ইসলামসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।