• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মুজিববর্ষ উপলক্ষে দাবা লিগ শুরু

নীলফামারী প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দাবা লিগ শুরু হয়েছে। জেলার আটটি ক্লাব অংশ গ্রহন করেছে এই লিগে। রোববার (২১ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে দাবা লিগের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। দাবা উপ-কমিটির আহবায়ক আসলাম হায়াতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। মুন বলেন, ‘জেলার আটটি ক্লাবের ৩২ জন খেলোয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আগামী ২৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’ অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো ডিমলা স্পোর্টস একাডেমি, এসসিসি সৈয়দপুর, অরুন উদয় ক্লাব নীলফামারী, ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ডোমার, জলঢাকা কাছারীপাড়া ক্লাব, এনবিসিসি ক্লাব নীলফামারী, সাডেন ক্লাব নীলফামারী ও কিশোরগঞ্জ স্পোটর্স একাডেমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ