• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি: রোববার অনুপস্থিত ২১ হাজারের বেশি

সিসি নিউজ ডেস্ক ।। রোববার দুই শিফট এ অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এদিন সকাল ১০টায় ভূগোল ও পরিবেশ এবং দুপুর ২ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা। দুই পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২১ হাজার ৬১০জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোলরুম থেকে জানানো হয়, ভূগোল ও পরিবেশ পরীক্ষায় ১৬ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়নি। এছাড়াও রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টার পরীক্ষায় অনৈতিকপন্থা অবলম্বনের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নয় শিক্ষাবোর্ডে ২ হাজার দুইশো কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮ লাখ ৭ হাজার ৭৭২ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেয় ৭ লাখ ৯১ হাজার ৩৬৩ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলো ৩ হাজার ৮৬৯ জন, চট্টগ্রামে ১ হাজার ৫৩৭ জন, রাজশাহীতে ১৬৯০ জন, বরিশালে ১২১৯জন, সিলেটে ১৪৪১ জন। এছাড় দিনাজপুরে ১৪৯৭ জন, কুমিল্লায় ২১২৭ জন, ময়মনসিংহে ১১৬৭জন ও যশোরে ১৮৬২ জন পরীক্ষার্থী।

এদিন ঢাকা বিভাগের ১ জন, বরিশালে ১ জন ও দিনাজপুরের ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে, রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৫ হাজার ২০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়াও এদিন কুমিল্লা বিভাগের একজন পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ