• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যাংক অফিসারই চুরি করলো এটিএম বুথের টাকা

সিসি নিউজ ।। রংপুরে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির দায়ে ব্যাংক অফিসার আবু রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার রাতে রংপুর নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

ব্যাংকের দায়ের করা মামলা থেকে জানা গেছে, নগরীর প্রেসক্লাবের বিপরীত পাশে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অজ্ঞাত হ্যাকার বা চোর ই- ট্রানজেকশন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ৯ লাখ ৬৩ হাজার টাকা  চুরি করেছে মর্মে থানায় মামলা দায়ের হয়। মামলাটি রংপুর পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এটিএম বুথে টাকা লোড দেওয়ার সময় পাসওয়ার্ড জানা দুইজন ব্যাংক অফিসার উপস্থিত ছিলেন। তারা হলেন প্রাইম ব্যাংকের রংপুর শাখার কাস্টমার সার্ভিস অফিসার মো. মোস্তাফিজ ও অফিসার আবু রায়হান।

রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, আবু রায়হান দুটি গোপন পাসওয়ার্ড ব্যবহার করে এটিএম বুথের ভল্টে থাকা ৯ লাখ ৬৩ হাজার টাকা চুরি করেন। এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ