• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিলুপ্ত ঘোষনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি

সিসি নিউজ ডেস্ক।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। এর সাথে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান ও সহ-সম্পাদক ওয়াসিম আকরামের কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সশীরের ক্যাম্পাসে উপস্থিত থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

উল্লেখ্য; এর আগে ২০১৭ সালের ০৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আবু মোন্নাফ আল কিবরিয়াকে (তুষার) সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে কমিটির বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ