• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী ৩ আসনের এমপির ঘনিষ্ট আনাম গ্রেফতার

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় প্রতারণার মামলায় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এর এপিএস নামধারী ঘনিষ্ট সহচর অস্তাকুল ইসলাম আনাম (৩৬) গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। সে উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শালনগ্রাম বিজলীরডাঙ্গা এলাকার সফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাতে পৌরসভার উত্তর মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১ লাখ ৩০ হাজার টাকা চাকরী দেয়ার নাম করে ধর্মপালের খেরকাটি বাজারের মৃত ছবের আলীর ছেলে রবিউল ইসলামের নিকট হতে গ্রহণ করে। রবিউল ইসলাম বাদী হয়ে ২২ তারিখ রাতে তার বিরুদ্ধে একটি প্রতারনা মামলা দায়ের করেন। মামলা নং-১৫। মঙ্গলবার সকালে তাকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে জলঢাকা থানা পুলিশ। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের মাধ্যমে তার জামিন মঞ্জুর হয়েছে।

এ বিষয়ে নীলফামারী ৩ আসনের সাংসদ মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল ঢাকায় অবস্থান করায় একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ