• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাওলানা ভাসানীই ছিলেন নেতা-ভাষা সৈনিক মতিন

Motin Bhasa Sainikঢাকা: ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন, ‘মাওলানা ভাসানীকে আমি নিজে নেতা মনে করি। এই নেতাকে সামনে রেখেই দিনকে দিন আমরা এগিয়ে গেছি।’ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘ভাষা আন্দোলন ও মাওলানা ভাসানী’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ। আব্দুল মতিন বলেন, ‘ভাসানী দূরদর্শী ছিলেন। তিনি স্বপ্নে আগামী দিনে আমাদের করনীয় কি হবে তা বুঝতে পেরেছিলেন। কোন আন্দোলন সফল হবে তাও তিনি বুঝতে পেরেছিলেন। তাই এখন বাস্তবায়িত হচ্ছে।’
তিনি বলেন, ‘মাওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন বাংলা ছাড়া কোনো ভাষা এই অঞ্চলের ভাষা হতে পারবে না।’ আব্দুল মতিন অসুস্থ থাকায় সভার মাঝখানে প্রায় দুই মিনিট বক্তব্য দিয়েই চলে যান। ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু অভিযোগ করে বলেন, ‘ইতিহাস থেকে মাওলানা ভাসানীর নাম মুছে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এজন্য ৫ম ও ৭ম শ্রেণীর বই থেকে মাওলানা ভাসানীর নাম বাদ দিয়ে দেয়া হয়েছে।’ আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ