• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাঠে সতর্ক অবস্থানে পুলিশ, কর্মকর্তাদের ছুটি বাতিল

সিসি নিউজ ডেস্ক ।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। গুজব থেকে স্বার্থান্বেষী মহল যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক কর্মকর্তা বলছেন, পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটকে মৌখিকভাবে এমন সতর্কতার পর কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের ২৪ নভেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির সমর্থক ও কর্মী বেশি রয়েছে এমন এলাকায় কড়া টহলের কথা বলা হয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বাজনিত ও শারীরিক অসুস্থতা ছাড়া অন্য যেসব কারণে কর্মকর্তারা ছুটি নিয়েছেন, তাঁদের বুধবারের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে। কেউ বুধবার ফিরে না এলে তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র মঙ্গলবার রাতে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ