• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টায় ৩১ অভিবাসীর মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশে চ্যানেল পার হওয়ার সময় নৌকা ডুবে ৩১ অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেলটি বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সব সময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে। ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যেকোন মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘নৌকাটিতে ৩৪ জন ছিলেন। এদের মধ্যে ৩১ জন মারা গেছেন। এ ছাড়া দুজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

দারমানিন আরও বলেছেন, উদ্ধারকৃত দুজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তারা গুরুতর হাইপোথার্মিয়ায় ভুগছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ