• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুরের দেশীপাড়া এলাকার একটি বাগান থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার নরুন বাজার এলাকার ফেরদৌসী আক্তার ও তার পাঁচ বছরের মেয়ে তাসমিয়া। নিহত ফেরদৌসী তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ওই এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

জিএমপির উপকমিশনার জাকির হাসান জানান, গেল রাতে নির্জন একটি টেকের বাগানে ফেরদৌসী ও তার মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির গলার সামনের দিকে এবং ফেরদৌসীর গলার পাশে কাটা রয়েছে।

ধারণা করা হচ্ছে, তাদের অন্য কোথাও গলাকেটে হত্যার পর লাশ সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। এই হত্যা রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ