• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে জালভোট দিতে এসে কিশোর আটক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জে জালভোট দিতে এসে প্রশাসনের কাছে ধরা খেলেন কামরুজ্জামান (১৭) নামে এক কিশোর। রোববার ওই কিশোরকে আটক করেছে হরিণাথপুর কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেজার আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেজার আহমেদ জানান, ৮নং মাহমুদপুর ইউনিয়নের হরিণাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল সে। এমতাবস্থায় সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জালভোট দিতে আসার কথা নিশ্চিত হওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার ২৩ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। এ  তিন উপজেলার ২০৮ ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ২৩টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ১২৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯৭ জন, সাধারণ সদস্য পদে ৭৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭২ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ