• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় চারটিতে নৌকা, ৯টিতে বিদ্রোহীর জয়

সিসি নিউজ ডেস্ক ।। কুষ্টিয়ার দৌলতপুরে রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাত্র চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

প্রাগপুর ইউনিয়নে নৌকা নিয়ে আশরাফুল উজ জামান মুকুল সরকার, আদাবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাকি, হোগলবাড়ীয়া ইউনিয়নে নৌকা নিয়ে সেলিম চৌধুরী, চিলমারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আব্দুল মান্নান, রিফায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আব্দুর রশিদ বাবলু, খলিশাকুন্ডিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জুলমত হোসেন, পিয়ারপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র সোহেল রানা বুলবুল, ফিলিপনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র নঈম উদ্দিন সেন্টু, রামকৃষ্ণপুর ইউনিয়নে নৌকা নিয়ে সিরাজ মন্ডল, মরিচা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জাহিদুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নে নৌকা নিয়ে মহিউদ্দিন বিশ্বাস, বোয়ালিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খোয়াজ হোসেন, আড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র হেলাল উদ্দিন এবং মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোনায়ার কবির মিন্টু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণণা শেষে রাতে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। উৎস: ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ