রইজ উদ্দিন রকি, সিসি নিউজ: বিশ্ব ভালবাসা দিবস। আনন্দ আর ভালবাসার মধ্য দিয়ে ভালবাসা প্রেমি মানুষরা দিবসটি পালন করছে ভিন্ন ভাবে। সারা দেশের মতো নীলফামারী জেলার সৈয়দপুর শহরেও একে অপরের মাঝে ফুল দিয়ে পালন করছে দিবসটি। কিন্তু এ দিনটিকে সামনে রেখে শহরের কিছু তরুণেরা এক জোট হয়ে কর্তব্য মানবিক উন্নয়ন নামের একটি সংগঠন তৈরী করে। তরুণেরা ব্যতিক্রম এক আয়োজনের মধ্যদিয়ে এদিনে গরীব অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে দিবসটি পালন করেছে। শহরের সার্বডিনেট কলোনী সরকারী প্রথমিক বিদ্যালয়ে কর্তব্য মানবিক উন্নয়ণ এর আয়োজনে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দুপুরে শতাধিক দুঃস্থদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করে। দু:স্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন সৈয়দপুর থানা অফিসার ইনর্চাজ ( ওসি ) সহিদার রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক খাজা জাহাঙ্গীর, যুগ্ম আহাবায়ক আব্দুল করিম, সদস্য আব্দুল্লাহ্ আল কাফি, মোঃ মোস্তাক আহম্মেদ মাষ্টার, মেরাজ, বাবলু, সাহিদ, শাহিন আলম, সুলতান, ডাঃ এস এম মোস্তাক হোসেনসহ অনেকে।