• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় কাল থেকে বেসরকারি বাসে হাফ ভাড়া কার্যকর

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষার্থীদের হাফ ভাড়ার আন্দোলনের প্রায় ১৫ দিন পরে এবার বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা আসল। শুধু ঢাকা মহানগরের বেসরকারি বাসে শর্তসাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে ছাত্রদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক।

আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্ত জানিয়েছেন।

এ সময় খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ছাত্রদের বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে কিছু নির্দেশনা রয়েছে। সেগুলো হলো, হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না।

খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, এ সিদ্ধান্ত শুধু ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে কোনোভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ