• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদক সেবনের দায়ে কথিত সাংবাদিক কারাগারে

সিসি নিউজ ডেস্ক ।। দিনাজপুরের হিলিতে মদ খেয়ে মাতলামির অভিযোগে জাহাঙ্গীর আলম খান (৩৫) নামের এক কথিত সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালের দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালতে তাকে এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএইচএন নামের একটি ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই এই ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, বুধবার রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে মদ খেয়ে মাতলামিসহ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিল জাহাঙ্গির আলম খান নামের এক যুবক। স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। পরে তাকে দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। উৎস: বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ