• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

সিসি নিউজ ।। নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার ভোর থেকেই সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারী মাঝাপাড়ার ওই বাড়িটি ঘেরাও করে র‍্যাব সদস্যরা।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদে রাত থেকেই র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। ভোররাতে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। তাদের সঙ্গে থানা পুলিশ অনেক সদস্যও আশপাশে অবস্থান নিয়েছেন। অভিযান পরিচালনার জন্য রংপুর থেকে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ওই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। আশপাশের মানুষদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ