• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে রোববার

সিসি নিউজ ডেস্ক ।। আবারও ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার থেকে টিসিবির সয়াবিন তেল, মশুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং করোনাকালে স্বল্প আয়ের মানুষের সহায়তার জন্য রোববার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি।

এর আগে গত ৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পঞ্চম কিস্তির পণ্য বিক্রির কার্যক্রম শেষ করে টিসিবি। মাঝে ছয় দিন বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে ষষ্ট কিস্তির পণ্য বিক্রি কার্যক্রম।

পণ্যের দাম ও ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে টিসিবি। ফলে ট্রাক থেকে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মশুর ডাল কিনতে পারবেন। এছাড়া পেঁয়াজ কিনতে পারবেন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬০ টাকা ও পেঁয়াজ ৩০ টাকায় পাওয়া যাবে। তবে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ক্রেতার খরচ পড়বে ১১০ টাকা।

শুক্রবার ছাড়া ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকদিন ৪০০ থেকে ৪৫০টি ট্রাকের মাধ্যমে সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

দৈনিক প্রতিটি ট্রাকের মাধ্যমে ২০০ থেকে ৫০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৫০০ থেকে এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হবে। এছাড়া সয়াবিন তেল থাকবে ৪০০ থেকে ৬০০ লিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ