• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধানসহ ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক ।। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। আজ বুধবার ভারতের তামিলনাড়ুতে তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি মারা যান। ভারতের বিমানবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

টুইট বার্তায় বলা হয়েছে, বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারে ১৪ জন আরোহী ছিলেন।

তামিলনাড়ুর ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা কর্মকর্তারা ওই হেলিকপ্টারে চড়েন।

সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ