সিসি নিউজ ডেস্ক ।। কানাডা যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিনাবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তাঁর বিমানবন্দরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন অভিবাসন পুলিশ।
ডা. মুরাদ হাসান রাত ৯ টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। তিনি এমিরেটস-ইকে ৫৮৫ এয়ারলাইন্সে কানাডায় যাবেন। ১১টা ২০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
এর আগে নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুরাদ হাসান। মঙ্গলবার রাতে মুরাদের পদগ্যাতপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।