• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ভোট না দেওয়ার জেরে শিক্ষকের ওপর হামলা

জলঢাকা প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকায় ভোট না দেওয়ায় নবনির্বাচিত ইউপি সদস্যের লোকজন এক সহকারী শিক্ষকের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ওই শিক্ষকের নাম শ্রী নির্মল চন্দ্র রায়।

তিনি উপজেলার নেকবক্ত চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় আজ শুক্রবার সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাউয়াবাড়ী ইউপির ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করেন সিদ্ধেশ্বরী এলাকার মৃত হেচান উদ্দিনের ছেলে আবু মুসা ওরফে লাল খাঁ। নির্বাচনী প্রচারণা চলাকালীন আবু মুসা নির্মল চন্দ্রের বাড়িতে ভোট চাইতে গেলে নির্মল তাকে ভোট দেবেন বলে আশ্বাস দেন এবং পরে নির্বাচনে জয়ী হন আবু মুসা।

কিন্তু গত ৯ ডিসেম্বর দুপুরে ভোট না দেওয়ার জের ধরে ওই শিক্ষকের বাড়ি যাওয়ার রাস্তায় পথ রোধ করে তাঁর ওপর হামলা চালায় ডাউয়াবাড়ী ইউপির ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবু মুসার লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য আবু মুসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। মামলার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ