• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের উদ্যোগে স্কুল পর্যায়ে ‘ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীই কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিএমজে ও নেটজ বাংলাদেশের যৌথ অর্থায়নে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রসপেক্ট প্রকল্পের এরিয়া কো-অডিনেট এসএম তরিকুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর শামিমা নাসরিন, শাহানাজ বেগম, দেলোয়ার হোসেন প্রমুখ।
শেষে আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই ও পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ