• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রার্থিতা ফিরে পেলেন খানসামার হাফিজ সরকার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার।

জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে হাফিজুল হক সরকার ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। পরে জেলা নির্বাচন অফিসে আপিল করেও তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল থাকে। বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে গেলে পুনরায় আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেলেন হাফিজুল হক হাফিজ সরকার।

প্রার্থিতা ফিরে পাওয়ায় তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ও বেদনা কাটিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ