• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

mamlaভোলা: ভোলার লালমোহনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি পোড়ানো ও মারধরের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও যুবলীগ নেতাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুবলীগ সম্পাদক। শুক্রবার সন্ধ্যায় লালমোহন থানায়  মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা যায়, লালমোহন উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান টিটবের কর্মী হয়ে কাজ করছেন ফরাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন ওরফে জসিম।
বৃহস্পতিবার রাতে জসিম ফরাজগঞ্জ ইউনিয়নে টিটবের পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তার মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং তাকে মারধর করে।
এ ঘটনায় জসিম বাদী হয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ খোকন এবং তার ভাই যুবলীগ নেতা লাইজুসহ ৪৭ জনের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও মারধরের অভিযোগে মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ