• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ

সিসি নিউজ ডেস্ক ।। দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার করা যাবে না। তবে জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিং ক্লাব এবং বনাঞ্চলঘেঁষা এলাকার মানুষ নিজেদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে এয়ারগান ব্যবহার করতে পারবেন।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এয়ারগান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সব সচিব, প্রধান বন সংরক্ষক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ