• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবার অনলাইনে

Uniরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। এছাড়া বিভাগ ও হলের ফি জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপাপ্ত রেজিস্টার এন্তাজুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম পূরণের পর নির্ধারিত ফি বাবদ প্রয়োজনীয় অর্থ যে কোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা জমার পে-অর্ডার সঙ্গে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘কলা, আইন, বিজনেস স্টাডিজ এবং সমাজবিজ্ঞান অনুষদের জন্য ২ হাজার ৯১০ টাকা। বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের জন্য ৩ হাজার ৩৪ টাকা ফি লাগবে।’
এছাড়াও বিভাগ এবং হলের ফি বাবদ প্রয়োজনীয় অর্থের পরিমাণ জানতে সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে।
অনুষদ সমুহের ফোন নম্বর: কলা অনুষদ-০৭২১৭১১১৪৪, আইন অনুষদ-০৭২১৭১১১৪৩, বিজনেস স্টাডিজ অনুষদ-০৭২১৭১১১২৯, সামাজিক বিজ্ঞান অনুষদ-০৭২১৭১১১৩০, বিজ্ঞান অনুষদ-০৭২১৭১১১১৫, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ-০৭২১৭১১১৫৭, কৃষি অনুষদ- ০৭২১৭১১১৪২, প্রকৌশল অনুষদ-০৭২১৭১১১২৫।
শিক্ষার্থীদের যা আনতে হবে: ভর্তির সময় অফিস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান (যদি থাকে) পরীক্ষার মূল সার্টিফিকেট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান (যদি থাকে) পরীক্ষার মূল মার্কস সার্টিফিকেট, এইচএস সি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
এছাড়াও ব্যাংকের পে অর্ডার, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং পরীক্ষার হল পরিদর্শকের স্বাক্ষরিত এইচএস সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।
ডিন অফিসে ভর্তি সংক্রান্ত কার্যক্রম শেষ হলে পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্ট অফিস থেকে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ