• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লেখনির মাধ্যমে সাংবাদিকরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে রুখে দিবে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, যাদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদের ভোলার মতো না। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যারা এখনো স্বাধীনতার বিরোধীতা করছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকরা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে রুখে দিবে। সাংবাদিকদের লেখনীর মধ্যদিয়েই সমাজের সবচিত্র আমরা দেখতে পাই। তাই দেশপ্রেম নিয়ে বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারণ মানুষ সাংবাদিকদের কথাই সবসময় শুনতে চায়।
বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ফুলবাড়ীর সাংবাদিকরা নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। ফুলবাড়ী প্রেসক্লাব ১৯৮১ সাল থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করে তারা কাজ করে যাচ্ছে। আগামীতেও এভাবেই বহুদূর এগিয়ে যাবে।
বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন ম-ল ।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম প্রমুখ। এসময় ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ