• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রমসহ সামাজিক গনমাধ্যমে প্রচারাভিযান

পার্বতীপুর প্রতিনিধি ।। দিনাজপুরের পার্বতীপুর কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর উদ্যোগে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম সহ সামাজিক গনমাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের “যুব ও ভূমি’ প্রকল্পের আওতায় এমআরআই ও আইএলসি’র সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে গ্রামীন জনযুব সদস্যরা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম শাহা। অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী নাজিমুল হকসহ ইউনিট ব্যাবস্থাপক শামীমুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা সিডিএ দীর্ঘদিন যাবত দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ১১টি ইউনিয়নে টেকসই সংগঠন নির্মাণ, ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার নামক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। শুধু তাই নয় জাতীয় পর্যায়ে যুবদের নেটওয়ার্কিং তৈরী, নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি, সামাজিক অবস্থান সম্পর্কে অবগত করা ও জ্ঞান ব্যবস্থাপনার মাধ্যমে যুবদের আরও গ্রহনযোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে সংসগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ