• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় চেয়ারম্যান পদে দুই ভাইয়ের লড়াই

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আংগারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই। প্রতিদ্বন্দ্বিতাকারী দুই ভাই হলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার শাহ ও আপন ছোট ভাই জমির উদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোঃ জামাল উদ্দিন। আলহাজ্ব মো. আব্দুল জব্বার শাহ্ আনারস এবং শাহ্ মো. জামাল উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই কেউই কাউকে ছাড় দেয়নি। ফলে দুজনই প্রার্থী।  একই পরিবার থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

খোঁজ নিয়ে জানা যায়, দুইভাই-ই দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী ময়দান। উভয়েই নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। আপন দুই ভাইয়ের মধ্যে ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে বসবেন চেয়ারম্যানের চেয়ারে? বড়ভাই-ছোটভাই নাকি অন্য কোন প্রার্থী। বংশ পরম্পরায় এ পরিবারের উপজেলায় বেশ সুনাম রয়েছে। আত্মসম্মানের এ লড়াইয়ে উভয়ের মধ্যে সম্পর্কটা যেন আপাতত আপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আব্দুল জব্বার শাহ্ জানান, ‘আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর চাপে এবারও নির্বাচনে অংশ নিয়েছি।’ তিনি আরো জানান-ছোট ভাই শাহ্ মো. জামাল উদ্দিন ইতি পূর্বেও একবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। এবারেও প্রার্থী হয়েছেন।

এছাড়াও এই ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা) ও  বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদ (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. জিকরুল হক জানান, আংগারপাড়া ইউনিয়নে দুই ভাই ছাড়াও ২ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৮৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ১১ হাজার ৩৫ এবং নারী ভোটার ১০ হাজার ৭৯৫ জন। আগামী ২৬ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য যে, প্রতিদ্বন্দ্বীকারী দুই ভাই খানসামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আংগারপাড়া ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহ-এর পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ