• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পেঁয়াজের বাম্পার ফলনে ডিমলায় চাষীদের মুখে হাসি

ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর বুকে জেগে ওঠা ধু ধু বালুচরে পেঁয়াজের বাম্পার ফলনে চাষীদের মুখে হাসি ফুটেছে। গত বছর পেঁয়াজের সংকট এবং দাম বেশি হওয়ায় চর এলাকার চাষীরা অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে। সর্বনাশা তিস্তায় জেগে ওঠা চরসমূহে পেঁয়াজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষীরা।

কৃষি অফিস সূত্রমতে, চলতি মৌসুমে এ উপজেলায় ৭৫ হেক্টর  জমিতে পেঁয়াজ চাষাবাদ হচ্ছে।  সরেজমিনে দেখা গেছে, এবারের আকস্মিক বন্যায় আমন চাষে ক্ষতিগ্রস্ত চর এলাকার কৃষকরায় পেঁয়াজ চাষে করে সফলতার স্বপ্ন বুুনছেন।

পেঁয়াজ চাষী বেলাল জানান, পেঁয়াজের বাম্পার ফলনে আমরা দারুণ খুশি।আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ খেতে রোগ বালাই দেখা যায়নি। বর্তমান বাজার স্থিতিশীল থাকলে পেঁয়াজ তুলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। এছাড়াও আগামীতে পেঁয়াজ চাষাবাদে চাষীদের আগ্রহী বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গত বছর পেঁয়াজের সংকট এবং মূল্য বৃদ্ধি হওয়ায় সরকার উৎপাদন বৃদ্ধির লক্ষে চাষীদের বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সহায়তা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রত্যাশিত উৎপাদন পেলে উপজেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ সম্ভব হবে ডিমলা উপজেলার পেঁয়াজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ