• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় মরিয়ম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের গার্ডপাড়ার রেলওয়ে স্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে যানচলাল বন্ধ করে দেন। পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধে তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরিয়ম মা-বাবা দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। সে ওই এলাকায় তার নানীর নুরজাহানের কাছে থাকত। শিশুটি ওইসময় উল্লেখিত স্থানে রাস্তার পাশ দিয়ে তার নানীর হাত ধরে হাঁটছিল। পেছন থেকে ইজিবাইকটি এসে তাকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে তার নাক-মুখ থেকে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাসী ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। তাঁদের অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান।

অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম সিসি নিউজকে জানান,ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ