
চিরিরবন্দর প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে পুন্ট্রি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ মন্ডল।
প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে তাঁর একজন প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী মনোনয়নপত্র আপিলের পরেও ২য় বার বাতিল হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পঞ্চম দফায় ওই ইউনিয়নে ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ রোববার বিকেলে কথা হয় ওই ইউপি সদস্য আব্দুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর ১০ নং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আরও ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু তার মনোনয়নপত্র দাখিলের পরে গত ১২ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করা হলে সেই ইউপি সদস্য আবারও আপিল করে। পরে যাচাই বাছাই আজ শেষ দিনে ১৯শে ডিসেম্বর আবারও তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
লতিবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা চিরিরবন্দর উপজেলা সামাজ সেবা অফিসার মো. হামিদুর রহমান।