• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় দুজনের মৃত্যু, বাড়ল শনাক্তের হার

সিসি নিউজ ডেস্ক ।। মহামারি করোনাভাইরাসে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬০ জনের শরীরে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দৈনিক শনাক্তের হার এক শতাংশের নিচে নামলেও গত দুই দিন ধরে আবার বাড়ছে এই হার। শনিবার শনাক্তের হার ছিল ০.৮৭ শতাংশ। রবিবার তা বেড়ে দাঁড়ায় ১.২২ শতাংশ। আর সোমবার এই হার ১.৩০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫৫টি। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

গত এক দিনে মারা যাওয়া দুজনই পুরুষ। তারা একজন ঢাকা বিভাগের, আরেকজন রংপুর বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ