• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ইয়াবার চালানসহ ড্রাইভার আটক

সিসি নিউজ।। নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করেছে এন্টি টেরিজম ইউনিট। এতে সহায়তা করে নীলফামারী থানা পুলিশ।
শুক্রবার রাত নয়টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো-ঘ- ১৩-০৯৩৩ মাইক্রোবাসটি সিলেট থেকে আসছিলো।
এ সময় মাইক্রোচালক ইমরান হোসেনকে আটক করা হয়। সে রফিকুল ইসলামের ছেলে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে চালানে এক লাখ ইয়াবা রয়েছে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ বলেন, এন্টি টেরিজম ইউনিট এই অভিযান পরিচালনা করে। আটক ড্রাইভারের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে।
তবে সে জানিয়েছে নীলফামারী শহরে তাকে কেউ রিসিভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ