• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

সিসি নিউজ ডেস্ক ।। নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় নগরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বর্তমানে আহত ৮ জন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

এদিকে আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ