• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাল থেকে ২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু

সিসি নিউজ ডেস্ক ।। ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা এবং ২০১৮ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) এর পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিট থেকে এ পরীক্ষা শুরু হবে।

২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি তারিখ শেষ হবে। আর ২০১৮ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষা ঢাকা মহানগরের হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় এই পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারী তারিখ।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭/০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree -এ পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ