জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় আব্দুল মোমিন (৩৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এসময় জয়নুল (৪৫) নামের অপর একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাগজানা বাস ষ্ট্যান্ড এলাকায়।
নিহত আব্দলু মোমিন উপজেলার রামভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুব আলীর ছেলে এবং আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে হিলি গামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাগজানা বাসষ্ট্যান্ড এলাকায় ২ ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত মমিন ও জয়নুলকে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল চিকিৎসার জন্য জয়পুরহাট হাসপাতালে নিয়ে যাচ্ছিল, পথে আঃ মোমিনের মারা যন। অপর আহত জয়নুল এর অবস্থাও আশঙ্কা জনক। পরে ঘটনা স্থল থেকে পুলিশ ট্রাক টি আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানর অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে ।