• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর যাত্রা

সিসি নিউজ ।। ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিনটি শনিবার সকালে গাজীপুরে গিয়ে বিকল হয়ে পড়ে। প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধারকারী ইঞ্জিন যুক্ত করে বিকেল ৩টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, বেলা ১০টা ২৫ মিনিটে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে সকাল পৌনে ১১টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই পথে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ সময় মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করে। প্রায় এক ঘণ্টা পর মৌচাক স্টেশনে যাত্রাবিরতিতে থাকা একতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন নিয়ে নীলসাগর ট্রেনটিকে মৌচাক স্টেশনে নেয়। এরপরে ওই পথে নিলে ট্রেন চলাচল শুরু করে। ঢাকা থেকে ইঞ্জিন নিয়ে নীলসাগর ট্রেনের সঙ্গে যুক্ত করার পর বিকেল ৩টা ৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ