• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেল সেতুবন্ধন

সিসি নিউজ।। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সেই অ্যাওয়ার্ড পেলেন পাখি পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। ইনভারমেন্ট রেসপন্স ক্যাটাগরিতে ৭ম স্থান অর্জন সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা পক্ষে সভাপতি মো.আলমগীর হোসেন।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুভ কামনা জানিয়ে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক তাঁদের একক ও দলীয়ভাবে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সেক্রেটারি জেনারেল, অ্যাম্বাসেডর হিসেইন ইব্রাহিম তাহা। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, রাশিয়ার যুব বিষয়ক ফেডারেল এজেন্সির প্রধান (মন্ত্রী) সেনিয়া রাজুভায়েভা, মালদ্বীপের যুব, ক্রীড়া এবং সামাজিক ক্ষমতায়ন মন্ত্রণালয়ের আহমেদ মাহলুফ, তাতারস্তান প্রজাতন্ত্র যুব মন্ত্রী তিমুর সুলেমানভ, ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আয়হান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত সেতুবন্ধন সংগঠনটি ২০১৩ সাল থেকে পাখি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ