• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাত্রী দেখে ফেরার পথে প্রবাসীসহ ৩ জন নিহত

সিসি নিউজ ডেস্ক।। বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মুলাদি সদর ইউনিয়নের কাজীরহাট ঈদগাঁ এলাকায় মুলাদী-মীরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন—কাজীরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস আলী হাওলাদার (৬০), কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) এবং মোনাছেফ নলীর ছেলে রাজিব নলী (২৩)। এদের মধ্যে রাজিব নলী মোটরসাইকেল চালাচ্ছিলেন।

কাজীরচর ইউনিয়নের বড়ইয়া কাজীরচর এলাকার গ্রাম পুলিশ আব্দুল খালেক জানান, রাজিব নলী ওমানে থাকতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি দেশে আসেন এবং বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী দেখতে যান। আজ রোববার সকালে পাত্রী দেখে দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কাজীরচর হাট ঈদগাঁ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে রাস্তা ও পার্শ্ববর্তী গর্তে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ