• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

সিসি নিউজ।। স্কুলে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত তিন বন্ধু হলো—উপজেলার মাকড়াই স্লুইসগেট এলাকার মো. আফসার আলীর ছেলে মো. সাহাদত (১৫), একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৫) এবং মো. শুক্কর আলীর ছেলে মো. মুজাহিদ (১৪)।

এদের মধ্যে সাহাদত ও শাহরিয়ার শুভ কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মোজাহিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের বন্ধু মো. জিহাদ ইসলাম জানান, শুভ তার বাবার মোটরসাইকেল নিয়ে সাহাদত ও মোজাহিদসহ সকালে বিদ্যালয়ে ভর্তি জন্য আসে। সেখানে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে তিনজন ঘুরতে বেরিয়ে পড়ে। এর একপর্যায়ে সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই সাহাদত ও শাহরিয়ার শুভ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীগণ উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ