• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নিখোঁজ কলেজে ছাত্রীর সন্ধান মেলেনি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছে লাকী আক্তার (১৭) নামে এক ছাত্রী। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার পর দশ দিন অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ লাকী আক্তার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ইউনিয়নের লক্ষণপুর বাড়াইশালপাড়ার মৃত লুৎফর রহমানের মেয়ে। সে স্থানীয় মকবুল হোসেন বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
সোমবার বিকেলে নিখোঁজ ছাত্রীর মা লায়লা বেগম বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ওই দিন বিকালের পর কলেজে খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন সে কলেজেও যায়নি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে গত ২৮ ডিসেম্বর থানায় জানানো হয় এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় মেয়েটির মা থানায় এসে বিস্তারিত জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ